চাল-ডাল-তেলের দাম কমানোর দাবি বাসদের

বরিশাল প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ২১:০৬আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২১:০৬

ডিজেল ও কেরোসিনের অযৌক্তিক দাম প্রত্যাহার এবং চাল-ডাল-তেলের দাম কমানোর দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। রবিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় টাউন হল চত্বরে বাসদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 

বাসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও পরিচালনা করেন জেলা সদস্য বিজন শিকদার।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার সংগঠক শানু আক্তার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে ২০২০ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও সরকার মূল্য সমন্বয় করে তেলের দাম কমায়নি। গত ৭ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ৪০ হাজার কোটি টাকা লাভ করেছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে গত দুই মাসে তেলের দাম একটু বাড়ার পরই সরকার প্রতি লিটারে ১৫ টাকা মূল্য বৃদ্ধি করেছে; যা অযৌক্তিক ও অমানবিক।

তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া বাড়বে, নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের দাম বাড়বে। যা করোনা মহামারির সংকটের মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা। সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়।

/এএম/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম