এসএসসি পরীক্ষায় বসছে বরিশালের সোয়া লাখ শিক্ষার্থী

বরিশাল প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২১, ২০:২৪আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০:২৪

বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ১৫ হাজার ৭১ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৫৮ হাজার ৪৭৫ ও মেয়ে ৫৬ হাজার ৫৯৬। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২৫ হাজার ৬৯ জন, মানবিক বিভাগে ৬৯ হাজার ৭৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২০ হাজার ২০৬ জন।

বিভাগের ছয় জেলায় ১৭৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৬৩, ভোলায় ২৩, বরগুনায় ২২, পটুয়াখালীতে ৩০, পিরোজপুরে ২৩ ও ঝালকাঠির ১৭টি কেন্দ্র রয়েছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বোর্ডের পক্ষ থেকে ১৭টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। যে টিমগুলো ভিজিলেন্স টিম হিসেবে কাজ করবে। এ ছাড়া পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারও বিলম্ব হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করে প্রবেশ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অনুমোদিত ইলেট্রনিকস ডিভাইস ব্যবহার করা যাবে না।

প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবে। তাদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

/এএম/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের