নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ১১:২৯আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১১:২৯

পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ মারা গেছেন। সোমবার (১৬ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পিরোজপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়সাল মাহবুব শুভর বাসা পিরোজপুর শহরের উকিলপাড়া সড়কে।

শংকরপাশা এলাকার নজরুল ইসলাম মিলন মল্লিক বলেন, ‘শংকরপাশা ইউনিয়নের নির্বাচন উপলক্ষে ওই ইউনিয়নের ঝাউতলায় ৭ নভেম্বর তার চাচাতো ভাই নৌকার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের সভা হয়। সভা শেষে ১৫ থেকে ২০টি মোটরসাইকেল যোগে মিছিল করে ফেরার পথে ফিরছিলাম আমরা। রাত পৌনে ৮টার দিকে মল্লিকবাড়ি স্ট্যান্ডে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস প্রতীকের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের কার্যালয় থেকে আনারস আনারস বলে স্লোগান দেওয়া হয়। এ সময় আমাদের লোকজনের ওপর একটা ইটের টুকরা নিক্ষেপ করা হয়। তখন মোটরসাইকেলে থাকা নৌকার কর্মীরা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর লোকজনকে জিজ্ঞেস করেন, “তোরা ইট মারলি কেন?” এক পর্যায়ে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরই মধ্যে সেখানে উপস্থিত থাকা নাসির উদ্দিন মাতুব্বর গুলি চালান। এতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হন।

‘দলীয় নেতাকর্মীরা শুভকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৮ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে শুভকে ঢাকায় নিয়ে বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে ভর্তি করা হয়।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান জানান, শুভর ওপর হামলার দিনই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরসহ নয় জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত ১১ নভেম্বর শংকরপাশা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন বিজয়ী হন।

এদিকে, জেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের