ভোটারদের খাওয়ানোর খিচুড়ি গেলো এতিমখানা-মাদ্রাসায়

বরিশাল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ১৪:৫৩আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪:৫৩

বাবাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী করতে গ্রামবাসী ও ভোটারদের জন্য খিচুড়ি-মাংসের আয়োজন করেছিল ব্যবসায়ী ছেলে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ও সমর্থকরা বিষয়টি পুলিশকে জানায়। পরে রান্না করা খাবার জব্দ করে এতিমখানায় বিতরণ করে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে খাবার বিতরণের আগেই সব খাবার জব্দ করা হয়।  

আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদের অনুসারীদের জন্য এমন আয়োজন করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। গত নির্বাচনে সরোয়ার মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। একটি কেন্দ্র বন্ধ থাকলে নির্বাচনে জয়ী হতে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের হাতে ফুল দিয়ে যোগদান করে চেয়ারম্যান নির্বাচিত হন। এ বছর আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে নির্বাচনের ছয়মাস আগে আওয়ামী লীগে যোগ দেন তিনি। কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় আবারও স্বতন্ত্র প্রার্থী হন সরোয়ার।

স্থানীয়রা আরও জানান, রামপট্টির মানুষদের জন্য খাবার ও নগদ অর্থের ব্যবস্থা করা হয়েছিল। তবে এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ও সমর্থকরা সংশ্লিষ্ট বিভিন্ন দফতরকে জানায়।  এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সোহাগসহ তার নির্বাচনি কর্মী ও সমর্থকরা সেখান থেকে সটকে পড়েন। ভ্রাম্যমাণ আদালত রান্না হওয়া খাবার জব্দ করে। এরপর গরুর মাংস দিয়ে রান্না করা খিচুড়ি চারটি মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিয়ে রামপট্টি এলাকায় অভিযান চালিয়ে ভোটারদের জন্য রান্না করা খিচুড়ি জব্দ করে তা এতিমখানায় বিতরণ করেছে। অভিযানকালে সেখানে খাবারের উদ্যোগ নেওয়া প্রার্থী ও তার ছেলেকে পাওয়া যায়নি। এ জন্য তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যায়নি। তবে প্রার্থী সরোয়ার মাহমুদকে এ জন্য সতর্ক করে দেওয়া হবে। তাদের উদ্যোগ নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের