বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে পঞ্চম শ্রেণির ছাত্রী

বরিশাল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ২১:০২আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২১:৩৯

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে ওই ছাত্রী অনশন শুরু করে। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অনশন চলছে।

অনশনকারী পূর্ব শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। একই গ্রামে দুজনের বাড়ি।

অনশনকারী ছাত্রীর দাবি, এক বছর ধরে ওই ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলেছে। তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। তারা একে অপরকে ভালোবাসে। এ খবর তার বাবা-মা জানার পর অন্যত্র বিয়ে দিতে পাত্র ঠিক করেছে। বিষয়টি সে জানতে পেরে প্রেমিককে অবহিত করে। কিন্তু প্রেমিক কোনও কাজ করছে না দাবি করে এ মুহূর্তে বিয়ে করা সম্ভব নয় বলে জানিয়ে দেয়। অভিভাবকদের রাজি করাতে অনশন করছে বলে জানিয়েছে প্রাথমিকের এই ছাত্রী।

ঘটনাস্থলে থাকা হিজলা থানার এসআই আরিফ হোসেন বলেন, ‘অনশনকারীর বাবার কোনও অভিযোগ না থাকায় আইনি পদক্ষেপ নিতে পারিনি।’

প্রেমিকের বড় ভাই জানান, তার ভাই বেকার। তাই তারা স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে বৈঠক করে বিষয়টি মীমাংসা করবেন। এ ক্ষেত্রে ছেলে আয় করা শুরু করলে উভয় পরিবারের পক্ষ থেকেই অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে