খালেদা জিয়ার কী হয়েছে তাতে কিছু আসে যায় না: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ভোলা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৬:৫৫আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৭:০২

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার কী হয়েছে কী হয়নি, বাংলার মানুষের কিছু যায় আসে না। তিনি কোথায় কীভাবে আছেন তা নিয়ে ১৬ কোটি মানুষের মাথা ব্যথার কিছু নেই। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে ভোলার চরফ্যাশনে বেতুয়া নদীবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন কী নেই দেশের মানুষ সেটা ভাবতে চায় না। কারণ খালেদা জিয়া একটা অভিশপ্ত নাম, অন্ধকারের নাম। কারণ জিয়া পরিবার একটি খুনি পরিবার। তারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। আওয়ামী লীগের লাখ লাখ কর্মীকে জিয়া পরিবার হত্যা করেছে। তাই খালেদা জিয়ার কী হয়েছে কী হয়নি, বাংলার মানুষের কিছু যায় আসে না।

তিনি আরও বলেন, আমরা ১০ হাজার মিটার নৌপথ তৈরি করার সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছি। আজকে ২৭শ’ নৌপথ তৈরি করেছি। যেসব নৌপথ যোগাযোগের সমস্যা তৈরি করছে সেগুলোকে আমরা ডেজিংয়ে মাধ্যমে সম্পাদনের চেষ্টা করছি। ইতোমধ্যে বিআইডব্লিউটিএ ৪০টি ড্রেজার সংগ্রহ করেছে। আরও ৩৫টি ড্রেজার সংগ্রহ করার প্রক্রিয়ায় আছে। এগুলো দিয়ে কাজ করলে নৌ-পথে আর নাব্যতা থাকবে না।

চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চরফ্যাশন পৌরসভা মেয়র মো. মোরশেদ প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
ফেনী পৌর যুবদলের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, জেলা কমিটি স্থগিত
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম