লঞ্চ থেকে উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছে, স্বামীর বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২১, ১৭:১৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭:১৭

বরিশাল-ঢাকা নৌপথের এমভি কুয়াকাটা-২ লঞ্চের কেবিন থেকে উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছে। নিহতের নাম শারমিন আক্তার (২৭)। পারিবারিক কলহের জেরে স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে বলে অভিযোগ করেছেন শারমিনের বাবা। 

এর আগে শুক্রবার ভোরে এমভি কুয়াকাটা-২ লঞ্চের কেবিন থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে শনিবার (১১ ডিসেম্বর) বিকালে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

শারমিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রাফিয়াদি গ্রামের ফকির বাড়ির এনায়েত হোসেন ফকিরের মেয়ে। এ ঘটনায় শুক্রবার রাতে শারমিনের স্বামী মাসুদ হাওলাদারকে আসামি করে মামলা করেছেন শারমিনের বাবা। মাসুদ ঝালকাঠির নলছিটির পশ্চিম গোপালপুর গ্রামের জলিল হাওলাদারের ছেলে এবং কাভার্ডভ্যানচালক।

এনায়েত ফকির বলেন, শারমিন দীর্ঘদিন ধরে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করছিল। মাসুদও ঢাকায় থাকতো। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ককালীন শারমিনের উপার্জিত সব টাকা নিয়ে যায় মাসুদ। পরে বিয়ের জন্য উঠেপড়ে লাগে। এক বছর আগে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর মাসুদের আসল রূপ বের হতে থাকে। আমার মেয়ের ওপর নির্যাতন চালাতে শুরু করে। এ ঘটনায় মামলা করি। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়। চার মাস ধরে আমার মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল না তার। মোবাইলেও পাওয়া যেতো না।

তিনি বলেন, শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে শারমিনের খবর প্রকাশ হলে ছবি দেখে চিনতে পারি। রাতে কোতোয়ালি মডেল থানায় যাই। সেখান থেকে লাশ মর্গে নিয়ে যাওয়া হয়। রাত ৯টায় বাদী হয়ে থানায় হত্যা মামলা করি। মামলায় মাসুদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়।

এনায়েত ফকির আরও বলেন, আমার মেয়েকে হত্যার জন্য পরিকল্পিতভাবে লঞ্চের স্টাফ কেবিনে করে বরিশালে নিয়ে আসে মাসুদ। আমারা জানতাম না শারমিন বরিশালে আসছে। ঘটনার দিন মাসুদ আমার শ্যালকের সঙ্গে মোবাইলে কথা বলেছে। অথচ শারমিনের বিষয়ে কিছুই জানায়নি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ। তাকে গ্রেফতারের দাবি জানাই। 

কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, নিহত নারীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস