লঞ্চে আগুন: স্বপ্নীলকে খুঁজছেন মা

বরিশাল প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২১, ১৭:০৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৭:১০

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তানকে খুঁজছিলেন বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের বাসিন্দা গীতা রানী। কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে বেড়ালেও সন্তানকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার পর নিখোঁজ সন্তানকে খুঁজে না পেয়ে আহাজারি করছিলেন গীতা।

জানা গেছে, দুই সন্তান স্বপ্নীল চন্দ্র হালদার ও প্রত্যয়কে (৬) নিয়ে বরগুনায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন গীতা রানী। লঞ্চে বড় ছেলে স্বপ্নীল নিখোঁজ হয়। স্বপ্নীল ঢাকার উত্তরা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। গীতার স্বামী চন্দ্র হালদার ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা থাকেন রাজধানীর উত্তরায়।

গীতা রানী কাঁদতে কাঁদতে বলেন, ‘আগুন লাগার কিছু আগে স্বপ্নীল লঞ্চের টয়লেটে যায়। এরপরই আগুন লাগলে যাত্রীরা আত্মরক্ষায় দিগ্বিদিক ছুটতে থাকেন। স্বপ্নীলের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে ছোট ছেলেকে নিয়ে নিচে নামি। এক পর্যায়ে যাত্রীদের ধাক্কায় ছোট ছেলেকে ছেড়ে দিয়ে আমি লঞ্চ থেকে নেমে আসি এবং তাকেও হারিয়ে ফেলি। আবার লঞ্চে উঠে প্রত্যয়কে পেয়ে তাকে সঙ্গে নিয়ে স্বপ্নীলকে খুঁজতে থাকি। কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। সেখানকার লোকজন আমাকে মেডিক্যালে খবর নিতে বললে আমি এখানে আসি। সব ওয়ার্ডে খোঁজ করেছি কিন্তু আমার স্বপ্নীলকে কোথাও খুঁজে পাচ্ছি না।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৩টায় ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া অগ্মিদগ্ধ হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। ঢাকায় পাঠানো হয়েছে ১৬ জনকে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী