ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১২

বরগুনা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৬, ০২:৩৪আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ০২:৩৫

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১২ বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে কাকচিড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে ফজলুল হক ডিগ্রি কলেজের এক ছাত্র প্রবেশ করলে তার মোবাইল ছিনিয়ে নেয় স্কুলছাত্ররা। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্কুলের ছাত্ররা ভিতর থেকে ইটপাটকেল মারতে থাকে। এ সময় ইটের আঘাতে আহত হন কাকচিড়া ফাঁড়ির সদস্য সাইফুল ইসলাম, স্থানীয় মেহেদী হাসান, আনোয়ার হোসেন, পলাশ, সৈকত, রানা, খালিদ ও বাবুসহ উভয় পক্ষের ১২ জন।
আহতদের পাথরঘাটা, বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রানাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুল হক সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়িতে সাধারণ ডায়েরি করা হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের