‘খালি পেটে মদপানে’ বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২২, ১৯:১৮আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৯:১৮

পটুয়াখালীর মহিপুরে মদপানে মোলায়েম খান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার লতাচালী ইউনিয়নের আলিপুর বাজারের গদি পট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

মোলায়েম খান খাজুরা গ্রামের মৃত এসহাক খানের ছেলে।

স্থানীয়দের দাবি, বেলা ১১টার দিকে খালি পেটে অতিরিক্ত মদপান করে আলিপুর বাজারের একটি স্থানে পড়ে ছিলেন তিনি। পরে বিকাল সাড়ে ৪টার দিকে স্বজনরা উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুল হাসান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদপানে মারা গেছেন কি না- সেটি মেডিক্যাল রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে।’

মহিপুর থানার ওসি (তদন্ত) মনোয়ার হোসেন বলেন, ‘আমরা শুনেছি, তিনি অতিরিক্ত মদপান করতেন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম