প্রেমিকাকে ফোন কলে রেখে প্রেমিকের আত্মহত্যা 

পটুয়াখালী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৮

পটুয়াখালীর কলাপাড়ায় প্রেমিকাকে মোবাইল ফোনে কলে রেখে মো. মুনসুর (২২) নামে এক প্রেমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মুনসুর ওই এলাকার মৃত মো. মমিন আলী মোল্লার ছেলে।  

স্থানীয়রা জানান, রাতে মুনসুর বাড়িতে একা ছিলেন। তার মা বোনের বাড়িতে গিয়েছিলেন। গভীর রাতে তার মায়ের কাছে ফোন দিয়ে এক নারী জানান, মুনসুর ঘরে গলায় ফাঁস দিয়েছে। পরে মুনসুরের মা বিষয়টি ফোনে স্থানীয়দের জানালে তারা দরজা ভেঙে ঢুকে দেখতে পায় মুনসুর আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।  

মুনসুরের মামা আবুল কালাম জানান, মুনসুর বিদেশে যাওয়ার সব কাগজপত্র রেডি করেছিল। যে মেয়েটি গভীর রাতে ওর মায়ের কাছে ফোন দিয়েছিল, তার সঙ্গে মুনসুরের প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েকে ফোন কলে রেখে আত্মহত্যা করেছে মুনসুর। কী কারণে আত্মহত্যা করেছে, তা জানা নেই। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, প্রেমিকা নিজেই প্রেমিকের মায়ের কাছে ফোন দিয়ে জানিয়েছেন মুনসুর বাড়িতে গলায় ফাঁস দিয়েছে। আমরা মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। আত্মহত্যার কারণ জানার চেষ্টা চলছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী