ভালোবাসা দিবসে ‘নিখিল বাংলা চিরকুমার সংঘের’ মিছিল

বরিশাল প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৪

‘নিজ সঙ্গে স্বর্গবাস, বিয়ে করলে সর্বনাশ’- স্লোগানে বিশ্ব ভালোবাসা দিবস বর্জনের ঘোষণা দিয়ে প্রতিবাদী মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিখিল বাংলা চিরকুমার সংঘ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সংগঠনের সদস্যরা জড়ো হন। এ সময় এক সদস্যকে ফুলের মালা পরিয়ে দেন অপর সদস্যরা। এরপর বের করা হয় ভালোবাসা দিবস বর্জনের মিছিল।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।

সংগঠনের সভাপতি রাকিব হোসাইন জানান, তারা পুঁজিবাদী প্রেমের বিপক্ষে। প্রেমের নামে অভিনয় মানুষের জীবনকে নষ্ট করে। এ অভিনয় থেকে নিজের জীবনকে রক্ষা করে পড়াশোনা শেষে দেশের কাজে নিজেকে শামিল করার আহ্বান জানান।

তিনি আরও জানান, তাদের সংগঠনে যারা রয়েছে, তারা কেউ প্রেমে জড়াতে পারবে না। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে তাদের সহকর্মীদের মাধ্যমে খবর রাখা হয়। আর কেউ প্রেমে জড়িয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

/এফআর/
সম্পর্কিত
১৪ ফেব্রুয়ারি বসন্ত ও ভালোবাসা দিবসের মিতালি
ভ্যালেন্টাইনস ডে ঘিরে গোপন প্রেমের মেসেজ, এক রিপ্লাইতেই বিপদ!
ছবিতে বিশ্বজুড়ে ভালোবাসা দিবস উদযাপন!
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি