ধর্ষণের হুমকি পেয়ে গায়ে আগুন, ১ মাস পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৫

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ধর্ষণের হুমকি পেয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টার প্রায় এক মাস পর মাদ্রাসাছাত্রীর (১৬) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে নিজ বাড়িতে মারা যায়।

ওই ছাত্রীর মা জানান, ‌‘আমার মেয়েকে পার্শ্ববর্তী ঠাকুর মল্লিক গ্রামের মৃত মোবারেক ফকিরের ছেলে রাকিব ফকির দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে বিভিন্নভাবে হয়রানি করে রাকিব। বিষয়টি আমাকে জানানোর পর রাকিবের পরিবারের কাছে নালিশ দিই। এতে ক্ষিপ্ত হয়ে তাকে আরও বেশি হয়রানি করতে থাকে রাকিব।’

তিনি বলেন, ‘গত ২১ জানুয়ারি রাকিবের বাড়িতে গিয়ে সাবধান করে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দিই। এতে আরও ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে আমার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেয়। ওইদিন বিকালে সবার অজান্তে নিজ ঘরে শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় এবং আর্থিক সংকটে চিকিৎসা করাতে না পেরে বৃহস্পতিবার বাড়ি নিয়ে আসি। পরে সকাল ৮টার দিকে আমার মেয়ে মারা যায়।’

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ওই মাদ্রাসার ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করাসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের