নতুন কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না: চরমোনাই পীর

বরিশাল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দাবি করেছেন, ‘নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ থেকে জনগণের চাহিদা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। জনগণের মতের তোয়াক্কা না করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেদের খেয়াল খুশি অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করেছে। অতীতের কমিশনের মতো তারা (নতুন ইসি) আওয়ামী লীগের পক্ষে কাজ করবে।’

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের চরমোনাই দরবার শরিফে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি রেজাউল করিমের ভাষ্য, ‘আমরা রাষ্ট্রপতির সংলাপে গিয়ে সময় নষ্ট করেছি। এতে জনগণের কোনও কল্যাণ হয়নি। স্বাধীনতার ৫০ বছরেও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বন্ধ হয়নি দুর্নীতি। বর্তমান সরকার স্কুল কলেজ থেকে ইসলামী শিক্ষা উঠিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। দুঃখজনকভাবে বলতে হচ্ছে, মুসলিমপ্রধান বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নামে হারাম মদকে হালাল করার আয়োজন চূড়ান্ত করেছে সরকার।’

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ মুহাম্মদ আল আমীনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান ও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

সোমবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে চরমোনাইয়ের তিন দিনব্যাপী মাহফিল শেষ হবে।

উল্লেখ্য, শনিবার নতুন নির্বাচন কমিশন নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন- অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সেনা কর্মকর্তা আহসান হাবীব খান, সাবেক সচিব মো. আলমগীর ও সাবেক সচিব আনিছুর রহমান।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম