দক্ষ বিচার বিভাগ গড়তে বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
০৩ মার্চ ২০২২, ১৯:৩৮আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৯:৩৮

বিচারকদের দেশেই বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়ার জন্য মাদারীপুরের শিবচরে জুডিশিয়াল একাডেমি গড়ে তোলার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘আধুনিক ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে দেশ-বিদেশে বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশালে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গত সাড়ে তিন বছরে ৮৫৫ জন বিচারক অস্ট্রেলিয়া, চীন, জাপান ও ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমান সরকার এই বিভাগের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় ২৪৬৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৮ থেকে ১০তলা বিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বরিশালে ৪৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ করা হয়েছে। এতে বরিশালসহ সারা দেশেই এজলাস সংকট কিছুটা হলেও দূর হবে। একইসঙ্গে ২৭ জেলায় পুরাতন জেলা জজ আদালত ভবন সম্প্রসারণের কাজও চলছে। এর ধারাবাহিকতায় দেশে বিশ্বমানের প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। বক্তৃতা দেন- বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক প্রমুখ।

বরিশালে ১০ তলা বিশিষ্ট ভবন ৪৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এর আয়তন এক লাখ ২৩ হাজার ২৮৯ বর্গফুট।

/এফআর/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী