চেয়ারপারসন পদবির দাবি নারী চেয়ারম্যানদের

বরিশাল প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ১৫:৪৭আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৫:৪৭

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত পাঁচ নারী চেয়ারম্যান এবং সাধারণ মেম্বার পদে নির্বাচিত আট জনসহ বিভিন্ন পর্যায়ে অবদান রাখা নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউসে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর এবং সব উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান, উজিরপুর উপজেলার জল্লার ইউপি চেয়ারম্যান বেবী রানী দাস, ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার, রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান শারনিম জাহানকে সংবর্ধনা দেওয়া হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান নারীদের ক্ষেত্রে চেয়ারম্যান থেকে চেয়ারপারসন পদবি করার দাবি জানান। তার সঙ্গে সুর মেলান অনুষ্ঠানে উপস্থিত অপর নারী চেয়ারম্যানরা।

অনুষ্ঠানে ৮ ইউনিয়ন পরিষদের সাধারণ মেম্বার পদে পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত ৮ নারীকেও সংবর্ধনা দেওয়া হয়। 

এরআগে, সার্কিট হাউস প্রাঙ্গণে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।

 

/টিটি/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম