আগুনে পুড়ে ছাই ১৩ দোকান

পটুয়াখালী প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ১৯:২৭আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৯:২৭

পটুয়াখালীর বাউফলে আগুনে পুড়ে ১৩টি দোকান ছাই হয়ে গেছে। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের বেইলী ব্রিজ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।

দোকানিরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ফিরোজের গ্যাসের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় মুদি মনোহরি, গ্যাস সিলিন্ডার, ফ্রিজ, রাইচ মিল, চা ও ফার্নিচারের দোকানসহ দুইটি বসত বাড়ি।

বাউফল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আরিফ হোসেন জানান, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বিষয়টি এখনও নিশ্চিত করে বলতে পারছেন না তারা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম