থানার সিঁড়িতে গুলি, পাশে পড়েছিলেন পুলিশ কর্মকর্তা

বরিশাল প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ১৩:৪২আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৩:৪২

বরিশাল কোতোয়ালি মডেল থানার সিঁড়িতে পড়ে গিয়ে সহকা‌রী উপ-প‌রিদর্শক (এএসআই) মো. সে‌লিম রেজার পিস্তল থেকে গুলি বের হওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সেলিম রেজাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখি বলেন, থানার দ্বিতীয় তলা থেকে হঠাৎ গুলির শব্দ আসে। উপরে গিয়ে দেখতে পান, এএসআই সেলিম রেজা পড়ে আছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

তিনি আরও বলেন, সেলিম রেজা অনেক দিন ধরে অসুস্থ। এ কারণে তাকে ছুটি নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি ছুটি নেননি। রাতে ডিউটিতে যাওয়ার জন্য নামছিলেন। হঠাৎ মাথা ঘুরে সিঁড়ির ওপর পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা পিস্তলের গুলি বের হয়ে যায়।

শারমিন সুলতানা জানান, ডিউটিতে যাওয়ার সময় নিয়মানুযায়ী সব অফিসার গুলি লোড করে নেন। সেলিম রেজার পিস্তলও লোডেড করা থাকায় এবং অসুস্থ হয়ে পড়ে গিয়ে চাপ লাগায় এক রাউন্ড গুলি বের গেছে

শের-ই-বাংলা মেডিক্যালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. নাজমুল আহসান বলেন, এএসআই সেলিম রেজার উচ্চ রক্তচাপের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন। তার চিকিৎসা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের