বকেয়া টাকা চাওয়ায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা 

পটুয়াখালী প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ০৯:০৭আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৯:০৭

পটুয়াখালীতে দোকানের বকেয়া টাকা চাওয়ায় ইসমাইল হাওলাদার নামের এক মুদি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার  অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার দোকানেও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল)  রাতে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।  

হত্যাকাণ্ডের শিকার ইসমাইল রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। আটক ব্যক্তিরা একই এলাকার নুরমোহাম্মদ হাওলাদার ও বাহা উদ্দিন হাওলাদার।  

পুলিশ ও স্থানীয়রা জানান,  ইসমাইল হাওলাদারের মুদির দোকান থেকে বাকিতে মালামাল নেন ওই এলাকার বাসিন্দা রফিক মোল্লা। শুক্রবার সকালে ইসমাইল হাওলাদার বকেয়া পাওনা টাকা চাইতে গেলে রফিক মোল্লার সঙ্গে বাদানুবাদ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে রফিক মোল্লা ও তার আত্মীয় স্বজনরাসহ ১০-১২ জন লোক ইসমাইল হাওলাদার দোকানে হামলা চালায়। এসময় ইসমাইল হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

 গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুই জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রফিক মোল্লাসহ বাকিদের আটকের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী