স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

পিরোজপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ১৯:২৪আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৯:২৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। যা আদায় করে নিহতের পরিবারকে দেওয়া নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার (১৮ এপ্রিল) পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত মো. কামাল হাওলাদার (৪৫) উপজেলার ফুলঝুড়ি গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি আব্দুর রাজ্জাক খান বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের নথি সূত্রে জানা গেছে, যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২২ জুলাই কামাল নিজ বাড়িতে শ্বাসরোধে স্ত্রী শাহীনুর বেগমকে হত্যা করেন স্বামী কামাল হাওলাদার। ওই দিন নিহতের মামা মো. ছগির শরীফ বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ওই বছর ছয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি