ছেলেকে হত্যাচেষ্টার বিচার চাইতে গিয়ে বাবা গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ১৭:১০আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৭:১০

ঝালকাঠির নলছিটি উপজেলায় ছেলেকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন চলাকালে কমল চন্দ্র অধিকারী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তাকে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।পুলিশের দাবি, মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

কমলের স্বজনরা জানান, গত ১৬ এপ্রিল জমিজমা নিয়ে বিরোধের জেরে সৈয়র ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বরিশালের অমৃত লাল দে কলেজের প্রথম বর্ষের ছাত্র শান্ত অধিকারীকে পিটিয়ে জখম করে সঞ্জয় মন্ডল ও তার সহযোগীরা। অভিযুক্ত সঞ্জয় মন্ডল সৈয়র ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি ও নৈশপ্রহরী।

আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই নৈশপ্রহরীর অপসারণ ও গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও করে এলাকাবাসী ও শান্তর স্বজনরা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করে। ওই মানববন্ধন থেকে শান্তর বাবা কমলকে গ্রেফতার করে পুলিশ।

তারা অভিযোগ করেন, ‘কলেজছাত্র আহত হওয়ার ঘটনায় পুলিশ রহস্যজনক কারণে পাল্টাপাল্টি মামলা নিয়েছে। আমরা মামলা করার একদিন পর একই ঘটনায় হামলাকারী সঞ্জয়ের ভাই প্রসেনজিৎ মন্ডল বাদী হয়ে  শান্তসহ তিন জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।’

নলছিটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিউর রহমান বলেন, নলছিটি থানায় একটি মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় কমল চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। কলেজছাত্রকে মারধরের ঘটনার মামলার আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী