মসজিদে দানকে কেন্দ্র করে হামলা, সাংবাদিকসহ আহত ২

পিরোজপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ১৫:৪১আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৫:৪১

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় মসজিদে দানকে কেন্দ্র করে হামলায় সাংবাদিকসহ দুই জন আহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে এই নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মঠবাড়ীয়া উপজেলার তালফাবাড়িয়া এলাকার এস এম মোস্তাফিজুর রহমান (৩৪) ও তার বাবা এস এম সাইদুর রহমান (৬২)। এস এম মোস্তাফিজুর রহমান অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম রাইজিং বিডির ইংরেজি বিভাগের ডেস্ক ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। তার বাবা সাবেক সেনা সদস্য। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আহত সাংবাদিক দাবি করেন, ‘বহু বছর ধরে আমাদের পারিবারিক সম্পত্তিতে কিছু গাছ ও জায়গা নিয়ে আমার চাচা নূর হোসেন হাওলাদারের সঙ্গে বিরোধ ছিল। এ নিয়ে তারা আমাদের পরিবারে দুই বছরে পাঁচ বার হামলা চালিয়ে হত্যাচেষ্টা করেছে। এলাকার একটি মসজিদ নতুনভাবে সংস্কারের জন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। এ জন্য সবার সম্মতিতে সেই গাছগুলো দীর্ঘদিন কোনও কাজে আসায় সেগুলো বিক্রি করে এক লাখ ৬০ হাজার টাকা দান করা হয়। সেই দান করা টাকা থেকে নিজের ভাগের অংশ হঠাৎ আমার চাচা ফেরত চাইলে বাবার সঙ্গে বুধবার সন্ধ্যার পরে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাচা নূর হোসন হাওলাদার (৫২), চাচাত ভাই মো. সাইফুল ইসলাম রাব্বি (২২) ও মো. সাব্বির হোসেন (১৯) ও প্রতিবেশী জুলমত আলী খানের চেলে সুলতান আলী খান (৪৮) তাদের লোক নিয়ে হামলা করে। পরে আমাদের পিটিয়ে আহত অবস্থায় ঘরে আটকে রেখে লুটপাট চালায়। পুলিশ এসে আহত অবস্থায় আমাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

অভিযুক্ত নূর হোসন হাওলাদারের দাবি করেন, ‘এমন কিছুই ঘটেনি। ভাইয়ের সঙ্গে আমার এমন কোনও বিরোধ নেই।’

মঠবাড়ীয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, হামলার ঘটনায় আহত এস এম সাইদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের