ভাইকে গাছে বেঁধে রেখে শিশুকে ধর্ষণের অভিযোগ 

পটুয়াখালী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ১২:১২আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১২:২০

পটুয়াখালীর কুয়াকাটায় এক কিশোরের বিরুদ্ধে (১৬) ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে শিশুকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে পশ্চিম কুয়াকাটা এলাকায় এই ঘটনা ঘটে।

রাতে ওই শিশুর মা মহিপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত কিশোরের বাড়ি কুয়াকাটা পৌর শহর এলাকায়। ভুক্তভোগী পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মামলার বাদী জানান, ‌বৃহস্পতিবার বিকালে পশ্চিম কুয়াকাটা এলাকায় বড় ভাইয়ের (৯) সঙ্গে বাড়ির পাশের একটি মাছের ঘেরের পাড়ে জিলাপি ফল খেতে যায় ওই শিশু। এ সময় অভিযুক্ত কিশোর শিশুটির ভাইকে আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। পরে পাশের ঝোপের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে। 

কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, ওই শিশুর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাকে (শিশুকে) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে, আগের চেয়ে একটু সুস্থ। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। 

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী