পিরোজপুর পৌরসভার নরখালীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার পিরোজপুর সদর থানার ওসি আ.জা. মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার নরখালীতে বসবাস করেন ওই গৃহবধূ। পিরোজপুর শহরতলীর বেকুটিয়া ফেরিঘাট এলাকার মাঈনুল নামে এক যুবক দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল।
শুক্রবার রাতে মাঈনুলসহ কয়েকজন বাড়ি থেকে তাকে তুলে নিয়ে পাশের একটি বাগানে সংঘবদ্ধ ধর্ষণ করে। এতে জ্ঞান হারিয়ে ফেললে তাকে ফেলে চলে যায় ওই যুবকরা। শনিবার ভোরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন।
ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।









