চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৩

পটুয়াখালী প্রতিনিধি
১৪ মে ২০২২, ১১:০৫আপডেট : ১৪ মে ২০২২, ১১:০৭

পটুয়খালীর গলাচিপা উপজেলায় চুরির অপবাদে এক কিশোরকে (১৬) শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—ওই কিশোরের মামি মমতাজ (৪৫), মামাতো বোন তানিয়া (৩০) ও প্রতিবেশী শামিম (৪০)। এ ঘটনায় ভুক্তভোগীর সৎমা বাদী হয়ে গলাচিপা থানায় মামলা করেছেন। ঘটনার মূলহোতা হজরত আলী এখনও পলাতক।

বাদীর বরাত দিয়ে পুলিশ জানায়, ওই কিশোরের বাবা-মা ঢাকায় ছিলেন। গত ৯ এপ্রিল তার মামার বাসা থেকে ৮৫ হাজার টাকা চুরি হয়ে যায়। চুরির অপবাদে ওই কিশোরকে শিকল দিয়ে গাছে বেঁধে তিন দফা মারধর করে হজরত আলী। এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন বিষয়টি দেখে ভিডিও করেন। কেউই এ ঘটনার প্রতিবাদ করেনি। ঘটনার পর থেকে ওই কিশোর নিখোঁজ। মারধরের এমন খবর পেয়ে তার বাবা ও মা ঢাকা থেকে বাড়িতে এসে থানায় অভিযোগ করেন। 

বোয়ালিয়া এলাকার এক বাসিন্দা বলেন, ৯ মে থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় ওই কিশোরের ওপর নির্যাতন চালানো হয়। গাছে বেঁধে রাখা হয়। পরে ১১ মে রাতে শিকলসহ পালিয়ে যায় সে। তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। ওই কিশোরকেও উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের