সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর আত্মহত্যার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
১৫ মে ২০২২, ২০:০৮আপডেট : ১৫ মে ২০২২, ২০:২৫

পিরোজপুরের নাজিরপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার রিতা ঘরামী (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে মো. সজল মোল্লাকে (২৫) গ্রেফতার করেছে। সজল গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার বানারজোড় গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। রবিবার (১৫ মে) ভোরে তাকে বানারজোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

এর আগে শনিবার (১৪ মে) সকালে ওই গৃহবধূর মরদেহ উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের সোনাপুর গ্রামের স্বামী সুনিল মণ্ডলের বাড়ির একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজিরপুর থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা যায়, ওই নারী বিভিন্ন সময় কেনাকাটার জন্য গোপালগঞ্জের কোটালিপাড়া যাওয়ার পথে উপজেলার মালিখালী ইউনিয়নের তরুরবাড়ি গ্রামের আ. জলিলের ছেলে মো. জিসানের (২৭) উত্ত্যক্তের শিকার হতেন। শুক্রবার (১৩ মে) বিকালে কোটালিপাড়া গেলে জিসান ওই নারীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে কোটালিপাড়ার লিঙ্ক রোড এলাকায় তাকে ফেলে যায় জিসান ও তার সহযোগীরা। এ ঘটনায় ক্ষোভে ও লজ্জায় ওই নারী আত্মহত্যা করেন বলে দাবি করেছে স্বজনেরা।

ওসি মো. হুমায়ুন কবির বলেন, ওই নারীর স্বামী বাদী হয়ে সজল মোল্লাসহ তিন জনের নাম উল্লেখ করে ও আরও দুই জনকে অজ্ঞাত রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক