দুর্ঘটনা হতেই পারে, টাইটানিকও দুর্ঘটনাকবলিত হয়েছে: নৌ প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৫:০৯আপডেট : ২৩ মে ২০২২, ১৫:১৪

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দুর্ঘটনা হতেই পারে, টাইটানিকও (বিলাসবহুল ব্রিটিশ জাহাজ) দুর্ঘটনাকবলিত হয়েছে। তবে যে নকশা নদীপথের যাত্রায় নিরাপদ হবে, সেটাই অনুমোদন দেওয়া হবে।’

সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিআইডব্লিউটিএ’র উদ্যোগে পুরাতন মেরিন ওয়ার্কশপ প্রাঙ্গণে নবনির্মিত ড্রেজার বেজ বহুতল ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‌‘দক্ষিণাঞ্চলের নৌপথ যাতে সব সময় ভালো থাকে, সেজন্য বিআইডব্লিউটিএর ড্রেজার বেজের অধীন একটি অত্যাধুনিক ড্রেজার থাকবে। সেই ড্রেজারের কার্যক্রম বরিশাল থেকেই মনিটরিং করা হবে। এতে দক্ষিণাঞ্চলের নৌপথ নিরাপথ থাকবে।’

ড্রেজিংয়ের বালু নদীতে ফেলার বিষয়ে তিনি বলেন, ‘জরুরিভিত্তিতে ড্রেজিং করার সময় নদীতে বালু ফেলা হয়। তবে সেটা সব সময় নয়। আর এ বিষয়টি স্থায়ী সমাধান নয়। এখন ড্রেজিংয়ের বালু দিয়ে সরকারের সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও পুলিশ সুপার মারুফ হোসেন। 

/এসএইচ/
সম্পর্কিত
লঞ্চের ভাড়া বাড়ানো হবে, তবে আলোচনা সাপেক্ষে  
ঈদ উপলক্ষে বছিলা ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চলবে বিশেষ লঞ্চ
বিআইডব্লিউটিএতে চাকরি, ১৩ ক্যাটাগরির পদে নিয়োগ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান