ঈদ উপলক্ষে বছিলা ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চলবে বিশেষ লঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৬, ১৯:৫৪আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৯:৫৪

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বছিলা ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা নদী বন্দরের (সদরঘাট) অতিরিক্ত যাত্রী চাপ কমাতে এবং যাত্রীদের বিকল্প নৌপথে যাতায়াতের সুবিধার্থে এবার বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হচ্ছে। আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট থেকে ছয়টি এবং শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে তিনটি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বছিলা লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় এমভি টিপু লঞ্চ হাকিমুদ্দিন, সকাল সাড়ে ৮টায় এমভি ইমাম হাসান-৫ লঞ্চ শরীয়তপুর এবং বেলা ১১টায় এমভি ঈগল-৪ লঞ্চ চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করবে। এছাড়া দুপুর ১২টায় এমভি টিপু-৬ ও বিকাল সাড়ে ৫টায় এমভি ইয়াদ-১ লঞ্চ ইলিশার উদ্দেশে এবং দুপুর ১টা ৩০ মিনিটে এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩ লঞ্চ গলাচিপার উদ্দেশে বছিলা থেকে ছেড়ে যাবে।

শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে সকাল ৮টায় এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস ও সকাল ৯টায় এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ চাঁদপুরের উদ্দেশে এবং সকাল ৮টায় এমভি রাজারহাট বি লঞ্চ বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে। বরিশাল থেকে শিমুলিয়ার উদ্দেশে ফিরতি লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ৭টায়।

/এএসএ/এবিএম/ 
সম্পর্কিত
ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ তৈরির উদ্যোগ
নৌঘাটের ইজারা নিষ্পত্তি ও বন্দরে অটোমেশন, বিআইডব্লিউটিএকে সাত নির্দেশনা
রাজস্ব বাড়াতে নতুন খাত চিহ্নিতের নির্দেশ, নৌপথে নিরাপত্তা জোরদারের তাগিদ
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ