সাবেক এমপি জসিমের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

ভোলা প্রতিনিধি
৩০ মে ২০২২, ০৩:০৭আপডেট : ৩০ মে ২০২২, ০৩:০৭

ভোলার তজুমদ্দিন থানার সামনে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) জসিম উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় জসিমের সঙ্গে তার স্ত্রীও ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে গাড়িটি থানার ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর সন্ত্রাসীরা আবারও এসে হামলা করে বলে অভিযোগ করেছেন জসিম উদ্দিন। এ ঘটনায় তিনি তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জসিম উদ্দিন লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২৭ মে তার নির্বাচনি এলাকায় গেছেন। রবিবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত গাড়িতে তজুমদ্দিন উপজেলায় যান। তজুমদ্দিন থানার সামনে গেলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা করে। এ সময় পুলিশ এগিয়ে এলে সন্ত্রাসীরা সরে যায়। পরে সন্ত্রাসীরা দলবেঁধে এসে দ্বিতীয় দফায় হামলা করে। তারা গাড়ির গ্লাস ভাঙচুর করে।

এ বিষয়ে ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি জসিম উদ্দিন বলেন, 'শনিবার ঢাকা থেকে স্ত্রীকে নিয়ে ভোলায় আসি। এদিন নিজ নির্বাচনি এলাকা লালমোহন ও তজুমদ্দিনে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছি।রবিবার দুপুর ২টার দিকে তজুমদ্দিন উপজেলা সদরে গেলে থানার সামনে স্থানীয় এমপির লোকজন আমার ওপর হামলা চালিয়েছেন। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তজুমদ্দিন থানার ভেতরে আশ্রয় নিই। এ ঘটনায় তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি করেছি।'

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, 'সাবেক এমপি জসিম উদ্দিনের সঙ্গে তার প্রতিপক্ষ নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন জসিম উদ্দিন। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

/জেজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের