১০ জন নিহতের ঘটনায় মামলা, পরিচয় মিলেছে বাসচালকের

বরিশাল প্রতিনিধি
৩০ মে ২০২২, ২২:৩৭আপডেট : ৩০ মে ২০২২, ২২:৫১

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপিজেলার সানুহার এলাকায় দুর্ঘটনায় ১০ বাসযাত্রী নিহতের পর হওয়া মামলার একমাত্র আসামি বাসচালকের পরিচয় মিলেছে। এরসঙ্গে পরিচয় পাওয়া গেছে বাসটির মালিকেরও। তবে এই তথ্য পেতে ঘটনার পর ১৫ ঘণ্টার বেশি সময় নিয়েছে পুলিশ। সোমবার (৩০ মে) উজিরপুর মডেল থানার ওসি আর্শেদ আলী এ তথ্য জানান। 

৬০ কিলোমিটার দূর থেকে এসে আহত স্বামীকে হাসপাতালে নিলেন স্ত্রী

দুর্ঘটনার শিকার বাসচালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকার মোহাম্মদ মানিক খানের ছেলে মোহাম্মদ আরিফ খান। বাস মালিক হলেন ফরিদপুরের ভাঙ্গা এলাকার ফারুক আহমেদ।

১০ জন নিহত হওয়া বাসের চালক ঘুমাচ্ছিলেন

উজিরপুর মডেল থানার ওসি আর্শেদ আলী বলেন, দুর্ঘটনার পর থেকে নিহত ও আহত যাত্রীদের নিয়েই বেশি ব্যস্ত সময় কেটেছে। রবিবার রাতে লাশ হস্তান্তরের পর চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর চালকের পরিচয় বের করা হয়। তার বাড়িতেও অভিযান চালানো হয়েছে। চালককে গ্রেফতারে একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি। 

১০ জন নিহত: বাসে ডাকাত বলে চালকের পলায়ন

ওসি আরও বলেন, বাসটির মালিক ফরিদপুরের বাসিন্দা। তিনি ব্যাংক থেকে ঋণ তুলে ওই টাকায় বাসটি ক্রয় করে সড়কে নামান।

প্রসঙ্গত, ঢাকার নবীনগর থেকে পিরোজপুরের পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের সানুহার এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ১০ যাত্রী নিহত হন। আহত হন ১৮ জনের বেশি যাত্রী। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এক ব্যক্তি  ‘বাসে ডাকাত পড়েছে’ বলে চিৎকার করতে করতে পালিয়ে যান। পরে জানা যায়, ওই ব্যক্তিই ছিলেন বাসটির চালক। পরে আর তাকে ঘটনাস্থলে দেখা যায়নি। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ কল করে পুলিশে খবর দেন স্থানীয়রা।

/টিটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের