বরিশালে সাংবাদিককে অপহরণের চেষ্টা: গ্রেফতার ৩

বরিশাল প্রতিনিধি 
০৩ জুন ২০২২, ১৬:২৬আপডেট : ০৩ জুন ২০২২, ১৬:২৬

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণের চেষ্টার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ জুন) সকালে পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— বরিশালের উত্তর ‍আমানতগঞ্জ এলাকার মামুন সিকদার, নুরুল মোমেন ও নথুল্লাবাদ এলাকার মাহমুদ। এর আগে সাংবাদিক অপুকে অপহরণের চেষ্টায় মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিককে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, সাংবাদিক অপুকে অপহরণ চেষ্টার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। এরপর ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। গোপন খবরে সকালে পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

দুপুরে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মনজুর রহমান জানান, আসামিদের দাবি, মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিক নিজ ভবনে দৈনিক সময় সংবাদ নামে একটি পত্রিকার সাইনবোর্ড লাগিয়ে ছিলেন। সেটা নিয়ে সাংবাদিক অপুর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। সেজন্য অপুকে হেনস্তা করতে জেহাদ ও হবিবকে নির্দেশ দেন মামুন। তবে পুরো তদন্ত না করে নিশ্চিত কিছুই বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ২৯ মে বিকালে সময় টিভির বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণ চেষ্টার অভিযোগ ওঠে। ওই দিন রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের