কুয়াকাটায় গোসলে নামার ৭ দিন পর খোঁজ মিললো চেন্নাইয়ে

পটুয়াখালী প্রতিনিধি
০৪ জুন ২০২২, ১৭:৫৯আপডেট : ০৪ জুন ২০২২, ২২:১১

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান মিলেছে। 

নিখোঁজের সাত দিন পর শনিবার (৪ জুন) দুপুরে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে থেকে স্বজনদের কাছে ফোন করেছেন তিনি। ফিরোজ শিকদারের বড় ভাই মাসুম শিকদার এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

তিনি বলেন, ‌‘গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে নামার পর থেকে ফিরোজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে আমাকে ফোন করে জানায়, সৈকতে নামার পর স্রোতের তোড়ে গভীর সমুদ্রে ভেসে যায়। কিছুক্ষণ পরে একটি কলাগাছ দেখতে পেয়ে সেটাকে আঁকড়ে ধরে। কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাইয়ে নিয়ে যায়। বর্তমানে সে চেন্নাই প্রশাসনের হেফাজতে রয়েছে।’

আরও পড়ুন: ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি সৈকতে নিখোঁজ পর্যটকের

এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, ‘পর্যটক ফিরোজের ভাই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা খোঁজ-খবর নিচ্ছি।’

/এসএইচ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের