২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি সৈকতে নিখোঁজ পর্যটকের

পটুয়াখালী প্রতিনিধি
২৮ মে ২০২২, ১৪:৫২আপডেট : ২৮ মে ২০২২, ১৪:৫৩

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ সিকদারের (২৭) সন্ধান গত ২৪ ঘণ্টায়ও মেলেনি। শনিবার (২৮ মে) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

এর আগে শুক্রবার (২৭ মে) দুপুর ১২টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকদার। তিনি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মিলন শিকদারের ছেলে। আমখোলা বাজারে ভাই ভাই গার্মেন্টস নামে তার কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

ফিরোজের শাশুড়ি খাদিজা বেগম বলেন, ‌‘গত বৃহস্পতিবার বিকালে কুয়াকাটায় ঘুরতে আসে। শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসলে নিখোঁজ হয় ফিরোজ। খবর পেয়ে তাকে খোুজতে শুক্রবার বিকালে আমরা কুয়াকাটা এসেছি।’

ফিরোজের সঙ্গে সৈকতে আসা মেহেদী হাসান বলেন, ‘আমখোলা থেকে বৃহস্পতিবার বিকালে ফিরোজসহ সাত জন কুয়াকাটায় ঘুরতে আসি। আমরা হোটেল রয়েল প্যালেসে উঠি। শুক্রবার সকাল ১০টার দিকে সৈকতে ফুটবল খেলার পর জিরো পয়েন্ট এলাকায় দুপুরে গোসলে নামি। গোসল শেষে সবাই তীরে এলেও ফিরোজ ফেরেনি। শনিবার দুপুর পর্যন্ত তার সন্ধান মেলেনি। ফিরোজ ভালো সাঁতার জানাতো না।’

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস জানান, ওই পর্যটককে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি