কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি
২৭ মে ২০২২, ২০:৪৮আপডেট : ২৭ মে ২০২২, ২০:৪৮

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ফিরোজ শিকদার নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন তিনি। 

ফিরোজ শিকদার (২৬) গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মিলন শিকদারের ছেলে। আমখোলা বাজারে ভাই ভাই গার্মেন্টস নামে কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার।

ফিরোজের সঙ্গে কুয়াকাটায় ঘুরতে যাওয়া বন্ধুরা জানিয়েছেন, আমখোলা থেকে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ফিরোজসহ সাত জন কুয়াকাটায় ঘুরতে এসে হোটেল রয়েল প্যালেসে ওঠেন। তারা আমখোলা বাজারের ব্যবসায়ী এবং বন্ধু। শুক্রবার সকাল ১০টার দিকে সৈকতে ফুটবল খেলার পর জিরো পয়েন্ট এলাকায় দুপুরে গোসলে নামেন তারা। গোসল শেষে সবাই তীরে এলেও ফেরেননি ফিরোজ। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, ‘ফিরোজ শিকদারকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ট্যুরিস্ট পুলিশও তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’

কলাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘কুয়াকাটায় ঘুরতে যাওয়া ফিরোজ শিকদার নামে এক পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের ডুবুরি দল পাঠানো হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী