কলেজছাত্রীকে যৌন নির্যাতন, ২ যুবক কারাগারে

বরিশাল প্রতিনিধি
০৬ জুন ২০২২, ২২:০৯আপডেট : ০৬ জুন ২০২২, ২২:০৯

বরিশালের গৌরনদী উপজেলায় এক কলেজছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফয়সাল খান ও বেল্লাল খানকে সোমবার (৬ জুন) বিকালে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

এ ঘটনায় আজ সকালে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে ওই দুজনকে আসামি করে মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার থানার এসআই মো. গাফ্ফার বলেন, ওই কলেজছাত্রী গত ৩ জুন রাত ১০টার দিকে ঘরের বাইরে যান। এ সময় একই বাড়ির চাচাতো ভাই ফয়সাল খান ও বেল্লাল খান যৌন নির্যাতন করে। চিৎকার দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। 

তিনি আরও জানান, দুজনকে অভিযুক্ত করে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করে। তাদেরকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান