শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সেলিম

গাজীপুর প্রতিনিধি
১৬ জুন ২০২২, ২১:১০আপডেট : ১৬ জুন ২০২২, ২১:১০

গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি (২০২২-২০২৪) গঠন করা হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নির্ধারিত সাধারণ সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

এর আগে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দের (বাংলা ট্রিবিউন/ঢাকা ট্রিবিউন) সভাপতিত্বে ও সহ-সভাপতি তাজুল ইসলাম সানির (জবাবদিহি) পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক (ভোরের দর্পণ) আগের বছরের আয়-ব্যয় ও বিভিন্ন বিষয়ে সমিতির সদস্যদের অবহিত করেন। 

সভায় বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আলমগীর হোসেন (কণ্ঠবাণী), শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন (ভোরের ডাক), মোক্তার হোসেন, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, আব্দুল খালেক, মাসুদ রানা, সেলিম শেখ, এনামুল হক আকন্দ (মানবজমিন), এস এম জহিরুল ইসলাম, রাকিবুল হাসান আকন্দ ও আবু সাঈদ।

পরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ (ডেইলি স্টার) এবং অপর উপদেষ্টা আলমগীর হোসেন ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি আনিছুর রহমান শামীম (বাংলাদেশ জার্নাল), সহ-সভাপতি তাজুল ইসলাম সানি (জবাবদিহি), সাধারণ সম্পাদক সেলিম শেখ (আমাদের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক (শেয়ার বিজ), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (সবুজ নিশান), দফতর সম্পাদক এস এম জহিরুল ইসলাম (আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান আকন্দ (শিরোমণি) এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ (মর্নিং গ্লোরি)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন মোক্তার হোসেন (গণমুক্তি), রায়হানুল ইসলাম আকন্দ (বাংলা ট্রিবিউন/ঢাকা ট্রিবিউন), এমদাদুল হক (ভোরের দর্পণ) এবং মোফাজ্জল হোসেন ভূঁইয়া (দেশের কণ্ঠ)।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাউন্সিলর কামরুজ্জামন মন্ডল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে