পদ্মা সেতুর নাট খোলা বায়েজিদের বাড়িতে হামলা 

পটুয়াখালী প্রতিনিধি
২৭ জুন ২০২২, ২১:৪০আপডেট : ২৭ জুন ২০২২, ২২:০০

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করা মো. বায়েজিদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুন) বিকাল ৫টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের তেলীখালীতে বায়েজিদের গ্রামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ ছাত্রলী‌গের এক‌টি অংশ এ হামলায় জ‌ড়িত। বর্তমান বাড়ির নিরাপত্তায় পুলিশ পাহারা বসেছে।

বায়েজি‌দের ভাই‌ সোহা‌গ মৃধার স্ত্রী হা‌দিসা আক্তার ব‌লেন, ‘বিকাল ৪টার দিকে ১০-১২টি মোটরসাই‌কেল যো‌গে ৩০-৪০ জ‌নের এক‌টি দল এসে হামলা চালায়। তারা রামদা ও ধারা‌লো অস্ত্র নি‌য়ে বাড়ির বিভিন্ন ঘর কুপিয়ে তছনছ করে। হামলাকারীরা সবাই অল্পবয়সী।’ তাদের দেখলে চিনতে পারবেন বলে দাবি করেন তিনি। 

তিনি আরও বলেন, বাড়িতে আমি একাই থাকি। আমার স্বামী সোহাগ মৃধা পটুয়াখালীতে চাকরি করেন। বায়েজি‌দের বড়ভাই শিপন মৃধা খুলনায় কর্মরত। 

 তিনি জানান, বায়েজিদ ঢাকা ক‌লে‌জ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য় থে‌কে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বায়েজি‌দের বাবা মো. আলাউ‌দ্দিন মৃধা ঢাকায় থা‌কেন বলে জানান হা‌দিসা।

ওই ওয়া‌র্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, মোবাইলফো‌নে ইউপি চেয়ারম্যান হামলার বিষয়‌টি জা‌নান। পরে চৌ‌কিদার‌কে ওই বাড়িতে পা‌ঠি‌য়ে‌ছিলাম। ত‌বে স্থানীয়রা জানিয়েছেন হামলা ও ভাঙচুরে জড়িতরা সবাই অপ‌রি‌চিত।

হামলার বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সা‌বেক সহ-সভাপ‌তি হৃদয় আশীষ ব‌লেন, ‘পদ্মা সেতু এক‌টি জাতীয় এবং অ‌দ্বিতীয় সম্পদ। এটি দে‌শের অর্থনী‌তিতে বি‌শেষ ভূমিকা রাখ‌বে। কিন্তু বায়েজিদ পদ্মা সেতুর নাট খু‌লে তা‌চ্ছি‌ল্যের ভি‌ডিও বানিয়েছে। এ ঘটনায় সাধারণ জনগণ প্রতিবাদ ক‌রে‌ছে।’

ঘটনাস্থল পরিদর্শন করা পটুয়াখালী সদর থানার এসআই ছলিমুর রহমান বলেন, বায়েজিদের বাড়ির বিভিন্ন ঘরের টিন কুপিয়েছে হামলাকারীরা। এছাড়া তারা ভাঙচুরও চালিয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ