গরু ব্যবসায়ীদের ৩০ লাখ টাকা ও ১০টি গরু ডাকাতি

বরিশাল প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ০২:১৭আপডেট : ০৬ জুলাই ২০২২, ০২:১৭

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জের মেঘনা নদীর লালবয়া এলাকায় গরুবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গরুর ব্যবসায়ীদের ৫০টি ছাগল এবং ১৮টি গরু বিক্রির ৩০ লাখ টাকা এবং ১০টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা। বাধা দিলে ট্রলারে থাকা ব্যবসায়ীদের মারধর করা হয়। ডাকাতদের মারধরে আহত হওয়া গরু ব্যবসায়ী মাইনুল ইসলামকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় কালিগঞ্জের মেঘনা নদীর লালবয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গরু ব্যবসায়ী আজিজ সিকদার বলেন, মঙ্গলবার সকাল ৬টায় মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া থেকে ১৩ জন গরু ব্যবসায়ী একটি ট্রলারে ২৮টি গরু ও ৫০টি ছাগল নিয়ে লক্ষ্মীপুরের মোল্লার হাটে যান। দিন শেষে সব ছাগল ও ১৮টি গরু বিক্রি হয়ে যায়। কিন্তু ১০টি গরু বিক্রি হয়নি। সেগুলো নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে ট্রলারে রওনা দেন। সন্ধ্যায় মেঘনা নদীর লালবয়া এলাকা অতিক্রমকালে ট্রলারযোগে লাঠিসোঁটা নিয়ে আট জনের ডাকাত দল ট্রলারে হামলা চালায়। তারা ট্রলারে উঠে তাদের মারধর করে ৩০ লাখ টাকা এবং ১০টি গরু ছিনিয়ে নেয়। তাদের হামলায় ট্রলারের মাঝি মাসুদ বয়াতি ও ব্যবসায়ী মাইনুল আহত হন।

তিনি বলেন, গরু ব্যবসায়ী আজিজের দেড় লাখ, সাইফুল বেপারির ৫ লাখ, ওদুদ বেপারির আড়াই লাখ, ছাগল ব্যবসায়ী টিটুর সাত লাখ ও মাসুদ এবং মাইনুলেরসহ ৩০ লাখ টাকা টাকা নিয়ে গেছে ডাকাতরা।

মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন অংশে পড়েছে। বিষয়টি হিজলা থানা ও সেখানকার নৌ-পুলিশের আওতাধীন। এরপরও গরু ব্যবসায়ীদের ফাঁড়িতে আসতে বলেছি। তারা এলে তাদের নিয়ে সংশ্লিষ্ট থানা এলাকায় যোগাযোগ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/এলকে/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী