কুয়াকাটায় খাবারের দাম বেশি রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য দেওয়ায় জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি
১৩ জুলাই ২০২২, ২১:৫২আপডেট : ১৩ জুলাই ২০২২, ২২:৩৯

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের কাছে বেশি দামে খাবর বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করায় তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এর আগে, পর্যটকদের কাছে খাবারের দাম বেশি রাখা হচ্ছে, এ বিষয়ে বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বুধবার (১৩ জুলাই) বিকাল ৪টায় কুয়াকাটা পৌর শহরের জিরো পয়েন্টে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ সময় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, খাবারের দাম বেশি রাখায় জয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক গণেশ চন্দ্রকে (৪২) ১৫ হাজার, গাজী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক হুমায়ুনকে (৪৯) ২০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করায় আল আরাফাহ আচারের দোকানের মালিক মাসুদকে (৩৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কুয়াকাটায় ব্যাপক  পর্যটক আসছেন। তারা যাতে কোনোভাবে প্রতারিত না হন এ জন্য অভিযান অব্যাহত থাকবে। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের