ভোলার সাগর মোহনায় ভেসে এলো জনমানবহীন বিদেশি জাহাজ

ভোলা প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ২৩:২২ আপডেট : ১৪ জুলাই ২০২২, ২৩:২২

বঙ্গোপসাগর মোহনায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের কাছে ভেসে এসেছে ‘আলকুবতান’ নামের একটি বিদেশি বিশাল জাহাজ।

জানা যায় বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালের দিকে চরনিজামের স্থানীয়রা চরনিজামের পূর্ব পাশে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থা আটকে থাকা জাহাজটি দেখতে পায়। জাহাজটি ছিল জনমানবহীন। ভেতরে রয়েছে একটি এক্সকেভেটর (ভেকু মেশিন) ,একটি পাথর ভাঙার মেশিন, পাথরসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল।

স্থানীয়দের ধারণা, জাহাজটিতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল রয়েছে। জাহাজটি ভাসমান অবস্থায় ও লোকজনহীন দেখে স্থানীয়রা ঢালচর ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানায়।

ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, জাহাজটি চরনিজামের পূর্ব পাশে ভাসমান অবস্থা দেখতে পেলে স্থানীয়রা আমাকে জানায়। বৈরি আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে জাহাজটিকে হেফাজতে আনার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ  শাখাওয়াত হোসেন জানান, বিষয়টি শুনেছি, তবে মনপুরার ওসি জানিয়েছেন এটি মনপুরা এলাকার মধ্যে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, আলকুবতান নামের একটি আরব আমিরাতের (বিদেশি) জাহাজ চরনিজামে ভেসে আসছে শুনছি। চরমানিকা কোস্ট গার্ড, নেভিসহ স্থানীয় থানা পুলিশকে বলা হয়েছে। রাতে মনপুরা থানা পুলিশ সেখানে পাহারার ব্যবস্থা নেবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক