বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১১:৩৪আপডেট : ০১ জুলাই ২০২৫, ১১:৩৪

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা এমপিওভুক্তির পরিবর্তে প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরুর কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১ জুলাই) রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ এ তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে, সারা দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা প্রথম যোগদানের তারিখ থেকে গণনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন মোহাম্মদ রেজাউল করিমসহ ৮০ জন প্রভাষক।

রিটের বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় এমপিওভুক্ত হওয়ার তারিখ থেকে, তাদের প্রথম চকরিতে যোগদানের তারিখ থেকে নয়। যদিও সব চাকরিজীবীর ক্ষেত্রে চাকরির কর্মকাল প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরু করা হয়। যা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সংবিধানের ২৭ এবং ২৯ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। তদুপরি জ্যেষ্ঠতামূলক এ বৈষম্য নিরসনের জন্যই এই রিট পিটিশন দায়ের করা হয়।

তিনি আরও বলেন, রুলটি শুননি হলে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের এ সমস্যা নিরসন হবে।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ সচিবদের বকেয়া পরিশোধের নির্দেশ
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন