ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

বিএম কলেজ ছাত্রলীগের কর্মকাণ্ড সাময়িক স্থগিত

বরিশাল প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১৩

বিএম কলেজ

বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্রলীগের সব ধরনের কর্মকাণ্ড সাময়িক স্থগিত করা হয়েছে। মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে বিএম কলেজ ছাত্রলীগের কর্ম পরিষদের ক্রীড়া সম্পাদক ছাত্রলীগ কর্মী মুন্নার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার বিএম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এজন্য মহানগর ছাত্রলীগের এক বৈঠকে সিদ্ধান্ত হয় বিএম কলেজ ছাত্রলীগের সার্বিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে, কুপিয়ে জখম করার ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগ এনে বুধবার রাতে ৮ জনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন ফয়সাল আহমেদ মুন্না।

মামলায়, সুনীল বাড়ৈ, ছাত্রলীগ কর্মী নিয়াজ মোরশেদ সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগ ও কর্ম পরিষদের সাহিত্য সম্পাদক নূর সাইদিসহ মোট আট জনের নাম উল্লেখ করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক সুনীলকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

কলেজের অধ্যক্ষ ইমানুল হাকিম জানান, মুন্নার ওপর হামলার ঘটনা তদন্তের জন্য অধ্যাপক ম্যাথিউ সরোজ বিশ্বাসের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কলেজে শান্তি-শৃঙ্খলা-শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অধ্যাপক শাহ সাজেদার নেতৃত্বে আরেকটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ দুই কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের