বাংলাদেশের জলসীমায় মাছ শিকার, ট্রলারসহ ভারতীয় ১৬ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি
২১ জুলাই ২০২২, ০৪:২৯আপডেট : ২১ জুলাই ২০২২, ০৬:৫৬

বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ জেলেসহ একটি মাছধরা ট্রলার আটক করেছে নৌ-বাহিনী।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১২টায় পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। পরে বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় তাদের ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা প্রদেশে। 

নৌ-বাহিনী জানায়, গতকাল রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। এসময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় ৫ থেকে ৬টি ট্রলার। পরে তাদের ধাওয়া দিয়ে 'মা ত্রিপুরা সুন্দরী' নামের একটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলো ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হরলাল দাস (৫০), ব্রিটিশ দাস (৪৮), পঙ্কোজ দাস (২৬), রাজা দাস (২২), স্বপন দাস (৪৮), জগবন্ধু দাস (৬২), আপন দাস (৬০), হৃদয় দাস (২৭), দীপক দাস (৩০), শুনিল দাস (৪৭), জয় হরিদাস (৪৫), সত্য লালদাস (২৫) ও রনজিত (২৪)। আর নদিয়া জেলার গোপাল পাল (৩৯), হরিদাস (৩২) ও সমির (৫০)। আটককৃতদের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশের জলসীমায় মাছ শিকার, ট্রলারসহ ভারতীয় ১৬ জেলে আটক

মোংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন জানান, গভীর সাগরে টহলকালে তাদের ধাওয়া দিয়ে ট্রলারসহ আটক করা হয়েছে। পরে বুধবার সন্ধ্যায় তাদের পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। 

পায়রা বন্দর নৌ-পুলিশের ওসি মোমেনুর রহমান জানান, নৌ-বাহিনীর সদস্যরা ইন্ডিয়ান একটি ট্রলারসহ ১৬ জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা কলাপাড়া থানা পুলিশের কাছে এসব জেলেদের সোপর্দ করবো। এ ঘটনায় নৌ-বাহিনী বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ভারতীয় জেলেসহ ট্রলার আটকের খবর পেয়েছি। পায়রা বন্দর নৌ-পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।

/ইউএস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের