৬ জন নিহত: বিআরটিসি বাসের চালক-হেলপারের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি
২১ জুলাই ২০২২, ১৮:২২আপডেট : ২১ জুলাই ২০২২, ১৮:২৪

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার হ্যালিপ্যাড এলাকায় বিআরটিসি বাসের চাপায় ইজিবাইকের চালকসহ ছয় যাত্রী নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে নিহত যাত্রী আমির হোসেন চৌধুরীর ছেলে জুবায়েদ ইসলাম মামলাটি করেন।

মামলায় বিআরটিসি বাসের চালক গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকার বাসিন্দা জাহাঙ্গীর ও হেলপার বরিশাল নগরীর টিয়াখালী এলাকার সাইদুলকে আসামি করা হয়েছে।

মামলার বাদী জানান, ইজিবাইকে তার বাবাসহ ছয় যাত্রী বাকেরগঞ্জের ভরপাশা রুইতার পোলের উদ্দেশে যাচ্ছিলেন। বাকেরগঞ্জ পৌরসভার হ্যালিপ্যাড এলাকায় বিআরটিসি বাসটি বেপরোয়া গতিতে ইজিবাইককে চাপা দিলে ছয় যাত্রী নিহত হন।

মামলার এজাহারের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে বাস চালিয়ে ছয় জনকে নিহত করার অভিযোগ আনা হয়। মামলার পরপরই আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বরিশাল বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, বিআরটিসির চেয়ারম্যানের নির্দেশনায় বুধবার রাতে দাফন সম্পন্নে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস দীর্ঘমেয়াদী চাঁদপুর জেলার বাসিন্দা গিয়াস উদ্দিনকে ইজারা দেওয়া হয়। এর চালক, হেলপার ও রক্ষণাবেক্ষণের দায় ইজারাদারের। দুর্ঘটনার পর তার সঙ্গে ইজারার চুক্তি বাতিল করা হয়।

প্রসঙ্গত, বুধবার বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার হ্যালিপ্যাড এলাকার বিআরটিসির বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে চার যাত্রী ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুই যাত্রী মারা যান। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি