ভোলায় বিএনপির হরতাল প্রত্যাহার

ভোলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ১২:৫৫আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৩:০৮

ভোলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২টার পর জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রেস ব্রিফিং শেষে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, জনদুর্ভোগের কথা মাথায় রেখে আমরা হরতাল প্রত্যাহার করে নিয়েছি।    

অন্যদিকে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে রবিবার (৩১ জুলাই) ভোলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে হওয়া সংঘর্ষ ও দুই জন নিহতের ঘটনায় পুলিশকে দায়ী করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ হামলা চালিয়েছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দুই নেতা নিহত হয়েছেন।

সকাল থেকে হরতালের সমর্থনে শহরে খণ্ড খণ্ডভাবে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। হরতালে শহরের দোকানপাট বন্ধ ছিল। বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। এছাড়া সড়কে ছিল র‌্যাব ও পুলিশের টহল। সকাল থেকে সড়কে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল কম। সীমিত আকারে চলেছে যানবাহন। লঞ্চ ও ফেরি চলাচল ছিল স্বাভাবিক।  

এরআগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল ভোলা এসে পৌঁছে। তারা জেলা নেতৃবৃন্দের কাছ থেকে গত রবিবারের ঘটনা শোনেন। পরে তারা জেলা বিএনপির অফিসে প্রেস ব্রিফিং করেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ, শামসুজ্জামান দুুদু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।  
 
প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩১ জুলাই) ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি। সেখানে পুলিশ বাধা দিলে সংঘর্ষ ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম প্রাণ হারান। এ ঘটনায় পুলিশ ও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। গুলিবিদ্ধদের একজন ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। ঢাকার এক হাসপাতালে লাইফসাপোর্টে থাকা অবস্থায় বুধবার (৩ আগস্ট) তিনি মারা যান। এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার শতাধিক নেতাকর্মীর নামে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
বিএনপি নেতার সঙ্গে জুয়ার আসরে সরকারি কর্মকর্তা, টাকায় চুমু খেয়ে ভাইরাল
সর্বশেষ খবর
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব