ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ মে ২০২৫, ১২:০৬আপডেট : ১৭ মে ২০২৫, ১২:০৬

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় এ মিছিল করা হয়।

এতে অংশ নেন ১২ থেকে ১৫ জন। মিছিলটি মাত্র ৩ থেকে ৪ মিনিট স্থায়ী ছিল। এ ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’- এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করে।

মিছিলের নেতৃত্বে ছিলেন ফয়সাল নামে এক ছাত্রলীগ নেতা। সে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে। গত ১১ ফেব্রুয়ারি মোহাম্মদ নুর পুলিশের অভিযানে গ্রেফতার হন।

ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালায়। এতে ফারহান (২২) নামের একজনসহ তিন জনকে আটক করা হয়। ফারহান সদ্য গ্রেফতার হওয়া আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে। তবে বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বাংলা ` বলেন, আকস্মিকভাবে ১০-১২ জন ঝটিকা মিছিল করেছে। মিছিলটির স্থায়ী ছিল ৩-৪ মিনিট। এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলমান আছে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের