এবার এডিশনাল এসপি মহরম আলীকে চট্টগ্রামে বদলি, আরও ৫ পুলিশ প্রত্যাহার

বরগুনা প্রতিনিধি 
১৭ আগস্ট ২০২২, ০১:২৬আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৫:৩৪

ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মহরম আলীকে এবার বরিশাল থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। একইসঙ্গে জেলা পুলিশের কর্মকর্তাসহ আরও পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে তাদের বদলি ও প্রত্যাহার করা হয়েছে। রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর মল্লিক। এর আগে দুপুরে এডিশনাল এসপি মহরম আলীকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল বলে জানিয়েছেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন, ‌‘মঙ্গলবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মহরম আলীকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আজই তাকে স্ট্যান্ড রিলিজ (বদলি) দেওয়া হয়েছে। এর আগে দুপুরে তাকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। একইসঙ্গে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান হলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও ফিন্যান্স)। তারা বিষয়টি তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জাহাঙ্গীর মল্লিক আরও বলেন, ‘একই ঘটনায় জেলা পুলিশের কর্মকর্তাসহ আরও পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে ভোলা ও পিরোজপুরে সংযুক্ত করা হয়েছে।’

সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বরগুনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় নেতাকর্মীদের বেধড়ক লাঠিপেটা করা হয়। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সারা দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দেওয়ার আগেই মহরম আলীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হলো।

/এলকে/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী