‘সাড়ে ১১ হাজার মানবতাবিরোধীকে ক্ষমা করে দিয়েছিলেন জিয়াউর রহমান’

ঝালকাঠি প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, ২০:২০আপডেট : ১৮ আগস্ট ২০২২, ২০:২০

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে সাড়ে ১১ হাজার মানবতাবিরোধীকে ক্ষমা করে দিয়েছিলেন। ৭১-এর পরাজিত শক্তি ৭৫-এর নারকীয় হত্যাকাণ্ড ঘটায়। জিয়া ইনডেমনিটি বিল করে খুনিদের রক্ষা করেন।’

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় ঝালকাঠির নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নলছিটি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমু বলেন, ‘আজ সারা বিশ্ব অর্থনৈতিকভাবে হুমকির সম্মুখীন। এ সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী পদক্ষেপ
গ্রহণ করেছেন। কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করেতে চাচ্ছে। আজ সারা বিশ্ব এ সমস্যার মুখে। আগামী এক দেড় মাসের মধ্যেই এ বৈশ্বিক সমস্যার সমাধান হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন- ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রসাশক সরদার মোহম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র আওয়ামী লীগ সহ-সভাপতি আবদুল ওয়াহেদ খান, নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার সুমাইয়া প্রমুখ।

সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন ও নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের