পাচারকালে ৪৩০০ লিটার সয়াবিন তেল জব্দ, ২ আটক

ভোলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ২৩:৫০আপডেট : ২৫ আগস্ট ২০২২, ২৩:৫০

ভোলা থেকে কাভার্ডভ্যানে করে ঢাকায় পাচারকালে ইলিশা ফেরিঘাট থেকে চার হাজার ৩০০ লিটার সয়াবিন তেলসহ দুই জনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দক্ষিণ জোনের সদস্যরা ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান থেকে ২৪ ব্যারেল (৪৩০০ লিটার) সয়াবিন তেল জব্দ করা হয়। ঘটনায় জড়িত দুই জনকে আটক করা হয়। আটকরা হলো কাভার্ডভ্যানের চালক মো. হাদিস শরিফ (২৭) ও সহকারী মো. আলামিন। এদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার লেছসকিনা গ্রামে। 

পরে জব্দ তেল ও আটকদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। 

ওই কর্মকর্তা আরও জানান, ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে নৌপথে পরিবহনের সময় একটি চক্র জাহাজের অসাধু কর্মীদের সঙ্গে যোগসাজসে চোরাই প্রক্রিয়ায় কমমূল্যে এসব তেল কিনে বেশি দামে বিক্রির জন্য পাচার করে আসছে।

/টিটি/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম