নির্বাচনি এলাকায় যেতে হাফিজ ইব্রাহিমকে পুলিশের বাধার অভিযোগ

ভোলা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ১৮:৫৭আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৯:১৪

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম পুলিশের বাধার মুখে নিজ নির্বাচনি এলাকায় যেতে পারেননি বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিক্ষোভ সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।  

নেতাকর্মীরা অভিযোগ করেন, রবিবার (২৮ আগস্ট) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিনে যাচ্ছিলেন হাফিজ ইব্রাহিম। তার গাড়ির বহর ভোলা শহরের যুগিরঘোল এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। শত চেষ্টার পরও উপস্থিত পুলিশ সদস্যরা তাকে নির্বাচনি এলাকায় যেতে দেয়নি। 

পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তিনি। এ সময় হাফিজ ইব্রাহিম বলেন, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি করে। বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিলেও পুলিশ কোনও সহযোগিতা করেনি। যেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে হামলা করছে, রাস্তা দখল করে অস্ত্রের মহড়া দিয়েছে, সেখানে পুলিশ তাদের কিছু না বলে উল্টো আমাকে নির্বাচনি এলাকায় যেতে বাধা দিয়েছে।

পরে সেখান থেকে ফিরে এসে শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ করেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, থানা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সাবেক এমপি হাফিজ ইব্রাহিমকে বোরহানউদ্দিনে যেতে দেওয়া হয়নি। আমাদের কাছে তথ্য ছিল হাফিজ ইব্রাহিম সেখানে গেলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে তাকে সেখানে যেতে না দিয়ে ভোলায় শান্তিপূর্ণ সমাবেশ করতে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী